Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে ছিনতাই চক্রের ৭ জন গ্রেফতার, উদ্ধার ৪ অটোবাইক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক পরিচয়ে চালককে ছুরিকাঘাত করে অটোবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোবাইকসহ আরও চারটি অটোবাইক উদ্ধার করা হয়েছে।

জেলার মহিপুরে থানায় মামলা দায়েরর পর পুলিশ পটুয়াখালী, বরিশাল ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—পটুয়াখালীর মহিপুরের মো. নাসির হাওলাদার (৩৯), মো. শাহীন হাওলাদার (২২), জেলার দুমকির মো. রাহাত হাওলাদার (২৭), পটুয়াখালীর সদরের আবুল বাশার (৩৫) ও মো. জসিম হাওলাদার (৩৮), বরিশালেল বাকেরগঞ্জের মো. লিটন আকন (৫৭) এবং রবগুনার আমতলীর মো. জাকির হোসেন গাজী (৪৫)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা চৌরাস্তায় অটো নিয়ে অবস্থানকালে এক ব্যক্তি পর্যটক পরিচয় দিয়ে তার অটোতে করে সূর্য্যদয় স্পটে যাবে বলে তার মোবাইল নম্বর নেয়। পরে রাত অনুমান ৯ টার দিকে ওই ব্যাক্তি ফোন দিয়ে দিবাগত রাত ৩টার দিকে তাদের নিয়ে সূর্য্যদয় স্পটে যাবার জন্য প্রস্তুত থাকতে বলে। পরবর্তীতে ৩টায় আবার অটো চালক মুছাকে কুয়াকাটা এলাকার মম্বিপাড়া গ্রামের নতুন বাজার বেড়িবাঁধের পাঁকা রাস্তায় যেতে বলে। রাত সাড়ে ৩টার দিকে চালক মুছা তার অটোটি নিয়ে ঘটনাস্থলে পৌছালে ট্যুরিস্ট পরিচয়দানকারী অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র চালক মুছাকে এলোপাথারী মারধর করে।

এ সময় ছিনতাইকারীদের মধ্যে একজন মুছার পিঠে চাকু দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়ে মুছা রাস্তার উপর পরে গেলে ছিনতাইকারীরা মুছার ব্যাটারিচালিত অটোগাড়ী নিয়ে পালিয়ে যায়।

এদিকে পুলিশ অটো ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পৌছে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা করে পরবর্তীতে ছিনতাইকারীদের সনাক্ত করেন। এদের মধ্যে মো. নাসির হাওলাদার, মো. শাহিন হাওলাদার, মো. জাকির হোসেন গাজী ও মো. লিটন আকন এই চারজনকে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত পাওয়া যায় এবং ছিনতাই করা অটোগাড়ী মো. রাহাত হাওলাদারের কাছে বিক্রি করেন। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীদের কাছ থেকে আরও তিনটি ছিনতাই করা অটো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, গ্রেফতাররা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর