Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫ ০৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকার একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ‘ট্রুথ’-এ এক পোস্টে তিনি এই তথ্য দেন।

মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও ট্যাংকার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বুধবার বিকেলে মার্কিন কোস্টগার্ড জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তবে কোন ট্যাংকারটি জব্দ করা হয়েছে, এতে জ্বালানি বহন করা হচ্ছিল কি না, কিংবা জাহাজটি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানাননি।

হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি। বড় ট্যাংকার, খুবই বড়, জব্দ হওয়া ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ট্যাংকার জব্দের পাশাপাশি আরও কিছু অভিযান চলছে, যার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ট্রাম্প দাবি করেছেন, ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলা ও ইরানের জ্বালানি পরিবহনের অভিযোগে ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নামিয়ে ট্যাংকারটিতে অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর