Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৬ ০৯:৩৪

ছবি: আনাদোলু এজেন্সি

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৫৯২ জন।

শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটিই জানায় আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এই ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে এবং কারাকাসে ত্রাণ কার্যক্রমের জন্য ২৯ হাজার ৫৬৭ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলো মোতায়েন রয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর