Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ‎ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকার সুযোগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়াজীদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, ভোর রাতে নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান তিনি। সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‎আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, তিনি সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পান। বিষয়টি তিনি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানান। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‎ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সেটা তারা জানতে পারেননি।

‎নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো প্রাথমিক তদন্ত চলমান আছে। পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর