Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় ছুরিকাঘাতে ফারুক (১৮) নামে এক যুবক খুন হয়েছে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজলা নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়েরাপুর গ্রামে। বর্তমানে নয়ানগর এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. আলম।

ফারুককে হাসপাতালে নিয়ে আসা মো. সজিবসহ কয়েকজন যুবক জানায়, তারা ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যার কিছু সময় আগে তারা দেখেন, নয়ানগর আলফালা মসজিদের গলিতে ফারুককে ১০-১৫ জন কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে সঙ্গেই ঘাতকরা পালিয়ে যায়। পরে তারা কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে এলে মারা যান। ঘাতকরা একই এলাকার হতে পারে। তবে কিসের দ্বন্দ্বে ফারুককে ছুরিকাঘাত করেছে সে বিষয়েও কিছু জানাতে পারেননি তারা।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের বুকের ডান পাশে ও কোমড়ে ছুরিকাঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের যাত্রাবাড়ী থানা পুলিশকে ঘটনাটি জানান হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর