Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ২৩:৪৭

ছুরিকাঘাতে নিহত সাকিব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় ওই যুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানাধীন সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে। কী কারণে, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর