Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে ইইউ থেকে আসছে ২০০ পর্যবেক্ষক: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন।

‎বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‎
‎ইসি সচিব বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আলোকে ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। আমরা এখন পর্যন্ত ডেলিগেশন প্রধানের নাম জানতে পেরেছি। তিনি হলেন মেম্বার অব ইউ পার্লামেন্ট আইভার্স ইজাপস। চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ব্রাসেলস (ইইউ সদর দপ্তর) থেকে অনুমোদনের অপেক্ষায় আমরা তা প্রকাশ করিনি। গতকাল রাতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ আপনাদের জানানো হচ্ছে।’
‎
‎আখতার আহমেদ বলেন, ‘পর্যবেক্ষকদের যাতায়াত ও চলাফেরায় কমিশন সহযোগিতা করবে। তবে আমরা একটি বিষয়ে অনুরোধ করেছি যে, বিশেষ কিছু ক্ষেত্রে (যেমন, পার্বত্য চট্টগ্রাম) স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। তারা তাদের সঙ্গে প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন।’
‎
‎তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি।’ এ সময় ইসি সচিব আরও বলেন, ‘প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সঙ্গে বিরোধপূর্ণ নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আচরণবিধিতে পরিবর্তন আনা হতে পারে।’
‎
‎এ বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ বিবেচনায় কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর