Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের পূর্ণাঙ্গ প্রতিবেদন না দিলে বাতিল হতে পারে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২০:০৭ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:৩৯

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেয়নি দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দিলে সংস্থাগুলোর নিবন্ধন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৫ মার্চ) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি পর্যবেক্ষক সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

নীতিমালা অনুযায়ী, নির্বাচনের সাত দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হয়। এক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন কেউ জমা দেয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য শিগগিরই আমরা চিঠি দেব। এরপরও কেউ প্রতিবেদন না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

ফের কমেছে সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ ১১:৩৪

আরো

সম্পর্কিত খবর