Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নকল ‘প্যারাসুট’ নারিকেল তেল উৎপাদন, মিল মালিককে জরিমানা


২৩ ডিসেম্বর ২০২৫ ২২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে নকল ‘প্যারাসুট’ নারকেল তেল উৎপাদনের কারখানার সন্ধান মিলেছে। বোতলের রঙিন লেবেল এবং বিএসটিআই লোগো থাকায় সাধারণ ভোক্তারা সহজেই এই নকল তেলকে আসল মনে করতে পারতেন। এছাড়াও ভিন্ন অভিযাগে উপজেলার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের টাস্কফোর্স সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, কৃষ্ণপুর বাজারের তৈয়বুর রহমানের মালিকানাধীন ‘বিউটি ওয়েল এন্ড রাইস’ মিলটি অস্বাস্থ্যকর পরিবেশে নারিকেল তেল তৈরি এবং বাজারজাত করছিল। তেল উৎপাদনের সময় ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মান না রাখা, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং ‘প্যারাসুট’ ব্র্যান্ডের আসল মোড়কের আদলে নকল বোতল তৈরি করা হচ্ছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারার অধীনে এই ধরনের অপরাধ দমন করা হয়। তাই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারী ব্যবসায়ীদের সতর্ক করবে এবং ভোক্তাদের নিরাপদ পণ্য ব্যবহারের নিশ্চয়তা দেবে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর