Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোর সন্দেহে ধাওয়া, নওগাঁয় পানিতে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক তাকে ধাওয়া করে। এ সময় মিঠুন সরকার দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশে একটি খালে ঝাঁপ দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কি না এ বিষয়ে এখনো নিশ্চিত নই।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর