Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে: বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। এমনকি জেলাকে বাণিজ্যিক রেল হাবে পরিণত করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনিত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে।

সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।

এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাবল রেললাইন স্থাপন, আধুনিক ও ডিজিটাল যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগসমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে আমার অগ্রাধিকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর