Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ২৩:৫৮

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি তেলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথমে বলা হয়েছে, একটি টায়ারের দোকানে আগুন লেগেছে। এসে দেখি একটি তেলের গোডাউনে আগুন লেগেছে।’ তবে এরকম আবাসিক এলাকায় তেলের গোডাউনে থাকা ঠিক নয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সারাবাংলা/এসএন/পিটিএম