ঢাকা: অপো বাংলাদেশ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজি মোবাইলের প্রি-অর্ডার ঘোষণা করেছে। নতুন এই স্মার্টফোনটি ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। স্মার্টফোনটিতে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনও আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত।
সঙ্গে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা সাধারণ পোর্ট্রেটকেও শৈল্পিক রূপ দেয়। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক। ফলে ব্যবহারকারীরা যেকোনও সাধারণ মুহূর্তকে অনায়াসে একটি গল্পের মতো করে ফ্রেমবন্দি করতে সক্ষম হবেন।
ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এর মূল লক্ষ্য। ফলে দিনের প্রখর আলো হোক বা স্বল্প আলো, প্রতিটি পোর্ট্রেইট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সঙ্গে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।
সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস। পাশাপাশি থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।
এ ছাড়া ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।
প্রি-অর্ডারের সঙ্গে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা। ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেয়ার সুযোগ। লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।
আল্ট্রা-ওয়াইড সেলফিসহ অপো রেনো১৫ প্রি-অর্ডার শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৪:১৭
১৪ জানুয়ারি ২০২৬ ১৪:১৭
সারাবাংলা/এনএল/এএ