ঢাকা: রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কবি নজরুল সরকারি কলেজের সামনে সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।