Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৯:১৮

ঢাকা: রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর