Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ৯ জন জনপ্রতিনিধি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
​
নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।

যোগদানকারী অন্যান্য সদস্যরা হলেন- ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু এবং সংরক্ষিত নারী আসনের সদস্য মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আমরা নীলফামারীকে একটি আধুনিক শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে চাই। শুধু উত্তরা ইপিজেড নয়, জেলায় আরও এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আমাদের রয়েছে। দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে কাজ করতে হবে।’ তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

শুভেচ্ছা বক্তব্যে ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘নীলফামারীর প্রকৃত উন্নয়নের জন্য তুহিন ভাইয়ের মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই। তার হাত ধরে এই এলাকায় ইতিবাচক পরিবর্তন ঘটবে— এই বিশ্বাস থেকেই আমরা বিএনপিতে শামিল হয়েছি।’

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টুসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান শেষে যোগদানকারী প্রতিনিধিদের মিষ্টিমুখ করান প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৬১-এর আমির এবার ২৫ বছরের তরুণ!
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর