Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২৩:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সিলেটে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে তিনি শাহপরান মাজারে পৌঁছান।

এর আগে রাত ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। সেখানে নফল নামাজও আদায় করেন তারেক রহমান। এর পর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি প্রয়াত জেনারেল (অব.) এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সহধর্মীনি ডা. জুবাইদা রহমানও সঙ্গে আছেন।

জানা গেছে, শাহপরান মাজার থেকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ‘রাহাত মঞ্জিল’-এ যাবেন। সেখানে ১২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেবেন। আর রাতে বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেলে থাকবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে সকাল ১০টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

উল্লেখ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় উদ্দেশ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে যান। দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে এসেছেন তিনি। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

আরো

সম্পর্কিত খবর