Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. আকবর আলীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দের সই করা চিঠিতে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের অন্তঃত তিন সপ্তাহ আগে গত ২০ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশ আয়োজন করা হয়। ওই সমাবেশে মাইক ব্যবহার করে নির্বাচনি স্লোগান দেওয়া হয়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগসহ ভিডিও ফুটেজ সংযুক্ত করে বিষয়টি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করেন।

ভিডিও পর্যালোচনায় দেখা যায়, প্রার্থীর সমর্থকেরা মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। এই প্রেক্ষিতে কেন প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং কেন অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সুপারিশ পাঠানো হবে না, তা জানাতে আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টায় উল্লাপাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে একাধিকবার মোবাইল করলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

আরো

সম্পর্কিত খবর