বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি ছিল দারিদ্র্য কমানো। এখন সেটিই উল্টো দিকে যাচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। বড় ধরনের পরিবর্তন না এলে সামনের দিনেও এই প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে ও মূল্যস্ফীতি বাড়ছে; প্রকৃত মজুরি কমছে ও কর্মসংস্থান বৃদ্ধিতেও গতি নেই। স্বাধীনতার ৫৫ বছর পরেও একটি বড় জনগোষ্ঠী দরিদ্র কিংবা দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়। অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি তো মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এত বছর পরেও এত মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। একসময় আমাদের উদ্বেগ ছিল, দারিদ্র্য কমার গতি ধীর হয়ে যাচ্ছে। এখন উদ্বেগ আরও বড়, দারিদ্র্য বাড়ছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বিশ্বের উন্নয়নশীল দেশ গুলোর ন্যায় দারিদ্র্যতা বাংলাদেশের একটি বড় সমস্যা । দেশের প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। প্রায় ২৪ শতাংশ বা প্রতি চারজনের মধ্যে একজন মানুষ বসবাস করছে বহুমাত্রিক দারিদ্র্যে। এ ধরনের দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে প্রায় দ্বিগুণ। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বেশি। এই ধরনেরে একটি পরিস্থিতিতে ঢাকার রাজধানীর বস্তিতে বসবাসকারীদের উপর বাংলাদেশ পভার্টি ওয়াচ রিপোর্ট ২০২৫’ যৌথভাবে প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (ইনএম) ও সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগের (সিআইডিডি । এতে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে রাজধানীর ৭টি বস্তির ২১০ পরিবারের তথ্য নেওয়া হয়। তথ্যের সঙ্গে দলীয় আলোচনা ও জীবনকাহিনির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
জরিপ প্রতিবেদন বলছে…
১. বস্তির আকার যত ছোট, দারিদ্র্য ও বঞ্চনার মাত্রা তত তীব্র । বড় বস্তিতে যেখানে ৭৫ শতাংশ পরিবার দরিদ্র, মাঝারি বস্তিতে তা ৯৪ দশমিক ৪ শতাংশ, ছোট বস্তিতে এ হার ৯৫ শতাংশ।
২. অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও ছোট বস্তির অধিবাসীরা ব্যাপক বৈষম্যের শিকার। ছোট বস্তির পরিবারগুলো মাসে বড় বস্তির চেয়ে গড়ে ৫ হাজার ৪০০ টাকা কম আয় করে। ছোট বস্তির ৯০ শতাংশ পরিবার সনদধারী ডাক্তারের সেবা পায় না এবং ৮০ শতাংশ পরিবারে স্যানিটারি ল্যাট্রিন নেই। তাছাড়া, ৮০ শতাংশের বেশি পরিবার মাত্র ৬০ থেকে ১২০ বর্গফুটের এক কক্ষের ঘরে বাস করে, যেখানে আয়ের ২৫ থেকে ৪০ শতাংশ চলে যায় ভাড়ায়।
৩. বড় বস্তির ৭৮ শতাংশ নিচু এলাকায় হওয়ায় বন্যা ও জলাবদ্ধতা তাদের নিত্যসঙ্গী। জরিপ বলছে, বস্তির দারিদ্র্য কেবল আয়ের নয়, এটি আবাসন, পানি, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার সম্মিলিত বঞ্চনা। জরিপে গড় মাসিক আয় ১৬ হাজার ৯০০ টাকা, ব্যয় ১৩ হাজার ৬০০ টাকা।
৪. বস্তি গড়ে ওঠা নীতিগত ব্যর্থতার ফল।
৫. বস্তির অর্ধেকের বেশি মানুষ সার্বক্ষণিক উচ্ছেদের আতঙ্কে থাকেন। ভূমিস্বত্ব না থাকায় ঘরের স্থায়িত্বে কেউ বিনিয়োগ করেন না, অথচ উচ্ছেদে পানি-বিদ্যুৎ সরবরাহ ভেঙে যায় এবং প্রতিবেশীদের সহায়তার নেটওয়ার্ক ছিন্ন হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি।
৬. প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, বলপূর্বক উচ্ছেদ না করে বস্তিতেই সড়ক, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি বস্তিবাসীর নিজস্ব সংগঠনের নেতৃত্ব, ধাপে ধাপে ভূমিস্বত্বের স্বীকৃতি, স্বল্প ভাড়ার আবাসন এবং বন্যা- সহনশীল অবকাঠামো নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সক্ষমতা বাড়িয়ে ছোট ও মাঝারি বস্তিগুলোকে অগ্রাধিকার দিয়ে টেকস আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১৩: ০৭ এর কথা বলা হয়েছে।
গবেষনা কি বলছে …
করোনা মহামারি ও পরবর্তী প্রতিবন্ধকতা কীভাবে বাংলাদেশের দারিদ্র্য, আয়বৈষম্য, শিক্ষা এবং খাদ্য সুরক্ষার ওপর প্রভাব ফেলছে’ তাএক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে । বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যৌথভাবে পরিচালিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল শেষে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ৭০ শতাংশ পরিবার তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। জীবনযাত্রার ব্যয় মেটাতে ২৮ শতাংশ পরিবার ঋণ করেছে। দারিদ্র্য বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে দেশের সাধারণ মানুষ পুষ্টিকর খাবার কম খাচ্ছে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চিকিৎসা ব্যয় ও ওষুধের দাম ব্যাপক হারে বাড়ায় দেশের স্বাস্থ্যসেবায় ব্যয় বেড়েছে তিন গুণ। প্রতিবেদনে আরও বলা হয়, শহরের দরিদ্ররা গ্রামের তুলনায় বেশি খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। গ্রামের ২৯ শতাংশ ও শহরের ৩২ শতাংশ দরিদ্র পরিবার মাঝারিভাবে খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নির্দেশিকা অনুযায়ী এখাদ্যনিরাপত্তাহীনতা পরিমাপ করা হয়েছে। ২০১৮ সালে দেশের সামগ্রিক দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৬ শতাংশ, যা এখন ২০ দশমিক ৭ শতাংশে নেমেছে। যৌথ গবেষণায় বলা হচ্ছে, বর্তমানে দেশে চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে ৭ দশমিক ৯ শতাংশ মানুষ। এ হার গ্রামীণ এলাকায় বেশি। গ্রামীণ এলাকায় চরম দারিদ্র্যে রয়েছে ৮ দশমিক ৯ শতাংশ এবং শহরাঞ্চলে ৫ দশমিক ৪ শতাংশ মানুষ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার প্রদত্ত সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এসেছে ৩৭ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী। এর মধ্যে টিসিবি ফ্যামিলি কার্ড সেবা সর্বোচ্চসংখ্যক তথা ১৫ দশমিক ৬৩ শতাংশ পরিবারের কাছে পৌঁছেছে। এ ছাড়া বার্ধক্য ভাতা ৮ দশমিক ৯ শতাংশ, বিধবা, স্বামী নিগৃহীত, দুস্থ মহিলা ভাতা ৪ দশমিক ৯৮ শতাংশ, আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৩ দশমিক ৩৪ শতাংশ এবং খাদ্যবান্ধব কর্মসূচি ভাতা ৩ দশমিক ১৭ শতাংশ জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে। কর্মক্ষম জনগোষ্ঠীর অধিকাংশই অর্থাৎ ৪৭ শতাংশ সেবা খাতে নিযুক্ত, ৩৬ কৃষি ও ১৮ শতাংশ শিল্প খাতে কর্মরত। জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৩ দশমিক ৯ শতাংশ। গ্রামীণ এলাকায় এ হার ৩ দশমিক ৬ এবং শহরাঞ্চলেম দারিদ্র্যের হার কমলেও বেড়েছে শহর এলাকায়।
দারিদ্র্য গবেষনায় নোবেল জয়
দারিদ্র্য নিয়ে কাজ করে যে তিন মহান বাঙালি নোবেল জয়ের অনন্য গৌরব অর্জন করেছেন তারা হলেন ড. অমর্ত্য সেন (১৯৯৮)যিনি পেয়েছেন দারিদ্র্য বিষয়ে তাত্ত্বিক জ্ঞান তৈরির জন্য, ড. মুহাম্মদ ইউনূস (২০০৬) যিনি পেয়েছেন দারিদ্র্য দূরীকরণে গরিবদের উপযোগী ব্যাংক তৈরির জন্য আর ড. অভিজিৎ ব্যানার্জি (২০১৯) পেয়েছেন দারিদ্র্য দূরীকরণে পরীক্ষাগার পদ্ধতি প্রবর্তনের জন্য। তারপরও দারিদ্র্য জয় পুরোপুরি হয়নি । বাংলাদেশের সার্বিক দারিদ্র্য বিমোচন কর্মসূচির মৌলিক ভিত্তি হচ্ছে ড. আখতার হামিদ খানের কুমিল্লা মডেলের চার স্থর যথাক্রমে পল্লী পূর্ত কর্মসূচী, টিটিডিসি,থানা সেচ কর্মসূচী ও দ্বি-স্তর বিশিষ্ঠ সমবায়। দারিদ্র্য বিমোচন বাংলাদেশের বিগত ৫৫ বছরের অন্যতম বড় কার্যক্রম যার কিছু মডেল বিশ্বে প্রশংসা পেয়েছে তৃতীয় বিশ্বের কিছু দেশে জাতীয় কর্মসূচী হিসাবে। সত্য হলো, বাংলাদেশে দারিদ্র্য, আর্থিক অসচ্ছলতা, ঊর্ধ্বমুখী অসমতা ও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা সত্ত্বেও বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক রূপান্তর অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আজকের নিম্ন আয়ের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করতে পারে।
দেশটির সাফল্যের বড় অংশের পেছনে ফজলে হাসান আবেদের ব্র্যাক এবং মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান গুলো অবদান রয়েছে। সুনির্দিষ্টভাবে একটি হস্তক্ষেপ প্রত্যাশার চেয়ে বড় অবদান রেখেছিল। আর তা হলো, পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যদের কাছে ক্ষুদ্রঋণ দেয়ার গ্রামীণ ব্যাংকের প্রথমদিককার সিদ্ধান্ত। এটি ঘরে নারীদের কথা বলার অধিকার সংহত করেছিল, পালাক্রমে শিশুকল্যাণে পারিবারিক ব্যয় প্রবাহিত করায় ভূমিকা রেখেছিল। এটি অন্যতম প্রধান কারণ গড় আয়ু, সাক্ষরতা ও অপুষ্টি মোকাবেলায় বাংলাদেশ কেন এত উন্নতি করেছে। বাংলাদেশে বিশ্বের অন্যতম বড় ক্ষুদ্রঋণ খাত আছে, যা ঋণ ফাঁদ থেকে পরিবারগুলোকে বেরিয়ে আনতে এবং নিজস্ব ক্ষুদ্র ব্যবসা শুরু করতে সাহায্য করেছে। একটি কম্পিউটেবল জেনারেল ইকুলিব্রিয়াম মডেল ব্যবহার করে দেখিয়েছেন ক্ষুদ্রঋণ নিছকই অর্থগ্রহণের চেয়ে বেশি মাত্রায় পরিবারগুলোকে সাহায্য করেছে। আর্থিক-রাজস্ব ও মুদ্রানীতিতে পৃষ্ঠপোষকতা জুগিয়ে এটি দেশটির জিডিপি ৯-১২ শতাংশ চাঙ্গা করেছে। তবে ভাগ্যগুণেও বাংলাদেশের অনেকটা সাফল্য এসেছে।
বিশ্বব্যাংকের ভিন্ন মত
বিশ্বব্যাংক বলেছে,গত দেড় দশকে দ্রুত দারিদ্র্য কমানোর প্রতিযোগিতায় শীর্ষ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই অর্থাৎ সেই সকল দেশ যে গতিতে দারিদ্র্য কমেছে(৩.২শতাংশ হারেতানজানিয়, বাংলাদেশে কমেছে এর চেয়ে কম (১.৩৭ শতাংশ হারে)। প্রশ্ন হচ্ছে, দারিদ্র্য জয়ের প্রমাণিত এবং প্রতিষ্ঠিত নিজস্ব মডেল থাকার পরও বাংলাদেশ দারিদ্র্যমুক্তির হারে অন্য দেশের চেয়ে পিছিয় কেন? বিশ্বব্যাংক সময় সময় বাংলাদেশের দারিদ্র্য নিয়ে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বব্যাংক বলেছে,গত দেড় দশকে দ্রুত দারিদ্র্য কমানোর প্রতিযোগিতায় শীর্ষ ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ নেই অর্থাৎ সেই সকল দেশ যে গতিতে দারিদ্র্য কমেছে (৩.২শতাংশ হারে তানজানিয়, বাংলাদেশে কমেছে এর চেয়ে কম (১.৩৭ শতাংশ হারে)। প্রশ্ন হচ্ছে, দারিদ্র্য জয়ের প্রমাণিত এবং প্রতিষ্ঠিত নিজস্ব মডেল থাকার পরও বাংলাদেশ দারিদ্র্যমুক্তির হারে অন্য দেশের চেয়ে পিছিয়ে কেন? বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ বলা হয়েছে বাংলাদেশে উন্নয়নের পথে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। উচ্চমূল্যস্ফীতি এবং আর্থিক খাতের নাজুকতার পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তাকে বাংলাদেশের উন্নয়নের পথে এখনও বড় বাধা মনে করে বিশ্বব্যাংক।প্রতিবেদনে গুণগত কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের সংস্কারকে এ মুহূর্তে অপরিহার্য হিসেবে দেখা হয়েছে।, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন–জিডিপির ৪ শতাংশে নেমে আসতে পারে। যা সমাপ্ত অর্থবছরে ছিল ৫ . ২ শতাংশ। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয় , অর্থবছর শেষে মূল্যস্ফীতি কমে আসতে পারে। তবে কত হতে পারে সে ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। খাদ্য পণ্যের উচ্চ মূল্য ও জ্বালানি মূল্যের কারণে গত অর্থবছর মূল্যস্ফীতি গড়ে ৯ .৭ শতাংশ হয়েছে বলে এতে মন্তব্য করা হয়।, প্রায় ২০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালে দেশের প্রতি ১০ জনের মধ্যে অন্তত চারজন হয় গরিব অথবা দরিদ্র্য হওয়ার ঝুঁকিতে ছিল। অন্যদিকে আয় বৈষম্যও নগর দারিদ্র্যের অন্যতম কারণ। সাম্প্রতিক বছরে দারিদ্র্য কমলেও আয় বৈষম্য বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে জনজোয়ারের পেছনে আর্থসামাজিক বিভিন্ন কারণের মধ্যে দারিদ্র্যও একটা বড় কারণ হিসেবে ভূমিকা রেখেছে।
সরকার কি বলছে?
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জরিপ বলছে দেশে দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার একাধিক কর্মসূচি থাকলেও প্রকৃত দরিদ্রদের বড় অংশই এ সুবিধা পাচ্ছেন না। ২০২২ সালের হিসাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে দরিদ্র জনগোষ্ঠীর ৬৭ দশমিক ১ শতাংশ বাদ পড়েছেন। আবার যারা এ ধরনের কর্মসূচির সুবিধা পাচ্ছেন তাদের ৬২ দশমিক ৮ শতাংশই সচ্ছল। অর্থাৎ এ অংশটি দরিদ্র বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নন। এরা সুবিধা কেড়ে নেওয়ায় দরিদ্রদের জন্য বরাদ্দের অর্থের বড় অংশ থেকে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশের মূল ব্যয় জিডিপির মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এ ব্যয়ের গড় ৩ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ দারিদ্র্য মোকাবিলায় সামাজিক নিরাপত্তার জন্য বাংলাদেশের ব্যয় তুলনামূলকভাবে কম নয়। যে অর্থ ব্যয় করা হচ্ছে তার লক্ষ্যভেদ নিয়েও বড় ধরনের সমস্যা রয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মাঝারি দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। ২০২৫ সালে মাঝারি দারিদ্র্য বেড়ে ২৭ দশমিক ৯৩ শতাংশ এবং চরম দারিদ্র্য ৯ দশমিক ৩৫ শতাংশে উঠেছে। অর্থাৎ দারিদ্র্যের চাপ বাড়ার সময়ে দরিদ্রদের সামাজিক নিরাপত্তার আওতায় আনার ক্ষেত্রেও বড় ঘাটতি রয়ে গেছে। সামাজিক নিরাপত্তার কর্মসূচির সংখ্যা বর্তমানে ৯৫টি। এর মধ্যে সবচেয়ে ছোট ৫০টি কর্মসূচি মোট বরাদ্দের মাত্র ২ দশমিক ৩ শতাংশ পায়। এত বিপুলসংখ্যক কর্মসূচিতে অর্থ ছড়িয়ে থাকায় প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, সমন্বয়হীনতা এবং নজরদারি দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। কিছু কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়ার হার আরও বেশি। বিধবা ভাতা কর্মসূচিতে বাদ পড়ার হার ৮৫ শতাংশ। অন্যদিকে সামাজিক নিরাপত্তার সুবিধা পাওয়া মানুষের ৬২ দশমিক ৮ শতাংশ দরিদ্র বা ঝুঁকিপূর্ণ নন।শহরাঞ্চলেও সামাজিক নিরাপত্তার কাঠামোয় বড় ধরনের ঘাটতি রয়েছে। এ কর্মসূচির মধ্যে মাত্র ২৩টি শহরের জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচিতে মোট সামাজিক নিরাপত্তা ব্যয়ের মাত্র ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। বড় চিকিৎসা ব্যয়ের কারণে কোনো পরিবার যাতে দারিদ্র্যে না পড়ে, সেজন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা চিকিৎসা সুরক্ষার ‘হেলথ প্রটেকশন ফান্ড’ গঠনের পরিকল্পনাও রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উপসংহার
স্বাধীনতার ৫৫ বছরে অর্থনীতির অনেক পরিবর্তন হলেও সমাজের মৌলিক সমস্যা যেমন নারীর প্রতি বৈষম্য,যৌতুক প্রথা, মানবিক মূল্যবোধ,গনতন্ত্রিক আচরন, ভোগের প্রবণতা বৃদ্ধি, পরিবার প্রথায় অনীহা,কাল টকার প্রভাব মুক্ত সমাজ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, হতাশাজনক রাজনীতি, নির্বাচনের প্রতি অনীহা,সরকার-বিরোধী দল দ্বান্দ ইত্যাদি বিষয় গুলোর তেমন গুনগত পরিবর্তন হয় নি যা নিয়ে সমাজ বিশ্লেষক গন চিন্তিত গ্রামীণ থেকে শহুরে, স্থানীয় থেকে জাতীয়/আঞ্চলিক স্তরের সকল পর্যায়ে যে পরিবর্তন হয়েছে তার সঙ্গে দেশের আদি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অবস্থায় রয়েছে যা কাম্য নয় সরকার ভূমিমিহীন পরিবারের মধ্যে বাড়ী তৈরী করে বিতরনের কাজ শুরু করেছে যা প্রশংসনীয় উন্নয়নের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের র্ভাগ্য পরিবর্ত’ন জরুরি যাতে অতীত ও বর্তমানের মানুষের চেয়ে তারা অর্থনৈতিকভাবে/সামাজিকভাবে আরও সচ্ছল, নিরাপদ এবং সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ হতে পারেএবং স্বাধীনতার পাঁচ দশক পড়েও সেটাই হতে হবে আমাদের অঙ্গীকার।
লেখক: গবেষক ও কৃষি অর্থনীতিবিদ