Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: ভোলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে এই ঘটনার ঘটেছে। নিহত প্রসূতির নাম ফাবিয়া আক্তার (২০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিয়া আক্তারকে ভোলা শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসবের কথা বলে ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফাবিয়ার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ফাবিয়ার মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলা, অভিজ্ঞ ডাক্তার না থাকা এবং ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন এমন অভিযোগ তুলে নিহতের স্বজনরা হাবিব মেডিকেলে ভাংচুর চলায়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাবিব মেডেকেল সেন্টারের স্টাফ রিজবি ও হেলাল ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, রোগীর অবস্থা পূর্ব থেকেই গুরুতর ছিল। চিকিৎসায় কোনো ভুল হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় ও গণমাধ্যম কর্মীদের তোপের মুখে পরেন ভোলার সির্ভিল সার্জন মনিরুল ইসলাম। পরে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
১ অক্টোবর ২০২৬ ১১:২৯

আরো

সম্পর্কিত খবর