Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নারায়ণগঞ্জ-২
বিএনপি প্রার্থী নজরুলকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সই করা ওই চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তার নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র ‘রিটেইনার’ বা দেহরক্ষীর মাধ্যমে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসি এই ধরণের পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর