Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মৌলভীবাজার-১
বিএনপির মিঠুকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ-অধিকারের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ (বড়লেখা ও জুড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুর প্রতি একাত্মতা প্রকাশ ও পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন একই আসনের গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুন নুর তালুকদার।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার সময় বড়লেখা পৌরসভার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। এ সময় স্থানীয় গণ-অধিকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গণ-অধিকার পরিষদের প্রার্থী নুর বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য অপরিহার্য।
সেই বিবেচনায় আমি দলীয় সিদ্ধান্ত মোতাবেক মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠুকে সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার করে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।’

বিজ্ঞাপন

এ সময় তিনি, ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

নুর আরও বলেন, এখন থেকে আমি ও আমার দল গণ-অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরের ভুয়সী প্রশংসা করে
ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠু বলেন, ‘গণঅধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা মৌলভীবাজারের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।’

তিনি বলেন, এই সমর্থন মৌলভীবাজার-১ আসনে বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ আসনের অন্য প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমেদ, জাতীয় পাটির আহমেদ রিয়াজ ও গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর