Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলতি মূলধনের সিন্ডিকেট ঋণ: সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৯:০১

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে চলতি মূলধন সুবিধা দিতে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেট, সিটি এডিবল ওয়েল লিসিমডেট, সিটি ডাল মিলস্ লিমিটেড, শম্পা মিলস ফ্লাওয়ার লিমিটেড-কে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ক্ষমতাবলে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশেষ ঋণ সুবিধা দিয়েছে।

বুধবার (৪ ন‌ভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো সার্কুলারে পাঁচটি প্রতিষ্ঠানের নাম, ঋণসুবিধার মোট পরিমাণ, অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা, ঋণের মেয়াদ এবং অব্যাহতির বিস্তারিত শর্ত উল্লেখ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সিন্ডিকেটেড ঋণের ক্ষেত্রে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে একটি ঋণসুবিধা প্রদান করে। বড় অঙ্কের অর্থায়নের ক্ষেত্রে এ ধরনের ঋণব্যবস্থা ব্যবহার করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সিটি গ্রুপভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণসুবিধা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি বিধানের বিশেষ অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর