Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার বিষয়ে যা জানাল ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এরই মধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রে ভোটারদের জন্য বিধিনিষেধ:

‎মোবাইল ফোন ব্যবহারের নিয়ম: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে, তবে কোনোভাবেই সেটি গোপন কক্ষে (যেখানে ভোট দেওয়া হয়) নেয়া যাবে না। ভোট প্রদানের সময় মোবাইল ফোন প্রিসাইডিং অফিসার বা নির্ধারিত স্থানে জমা রাখতে হবে।

বিজ্ঞাপন

নিষিদ্ধ বস্তু: ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ব্যক্তি দিয়াশলাই, লাইটার, ধারাল বস্তু বা কোনো ধরণের দেশীয় অস্ত্র (ভোঁতা বা ধারাল) সঙ্গে রাখতে পারবেন না।
‎
‎প্রচার নিষিদ্ধ: ভোটকেন্দ্রের সীমানার ভেতরে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচার চালানো যাবে না।
‎
‎আচরণবিধি: কোনো প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটানো, মানহানিকর কোনো কাজ বা উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে।
‎
‎নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট পেপার যেহেতু অত্যন্ত দাহ্য এবং কাগজের তৈরি, তাই অগ্নিকাণ্ড বা কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে দিয়াশলাই ও লাইটার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দেশীয় অস্ত্র বহনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
‎
‎উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্ট্রাইকিং ফোর্স ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর