Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উদ্ধার করা ৫৩ মোবাইলফোন মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৮:২৪

উদ্ধার করা মোবাইল ফোন মালিকের হাতে তুলে দিচ্ছে পুলিশ

সিরাজগঞ্জ: জেলার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিকরা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু-র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাচাই-বাছাই করে ফোনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া আবু হা‌নিফ নামের এক ফোন মালিক বলেন, ‘মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর সেটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোন ফিরে পাওয়ায় আমি আনন্দিত। এ জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান বলেন, ‘হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার ইউনিট নিয়মিতভাবে কাজ করছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ফোন উদ্ধারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ কার্যকর ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ এবং সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো মালামাল উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রযুক্তিনির্ভর পুলিশি সেবার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর