Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলা-১ আসনে ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ভোলা-১ আসন থে‌কে ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ বিজয়ী হ‌য়ে‌ছেন। তি‌নি বিএন‌পি সমর্থিত জো‌টের প্রার্থী হ‌য়ে গরুর গাড়ী প্রতীক নি‌য়ে ভো‌টে ল‌ড়ে‌ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপ‌জেলার সহকারী রির্টা‌নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এই তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

বিএন‌পি জো‌টের প্রার্থী ও বি‌জে‌পির চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার আন্দা‌লিভ রহমান পার্থ (গরুর গাড়ী) প্রতীক নি‌য়ে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। তার ‌নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়া‌তের না‌য়ে‌বে আমির অধ‌্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নি‌য়ে ৭২ হাজার ৪৭১ ভোট পে‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

এদি‌কে এই আস‌নের মোট ভো‌টের হার ৫০ দশমিক ৯৬। এ আস‌নে হ‌্যাঁ ভোট প‌ড়ে‌ছে ১ লাখ ৩৯ হাজার ৬৩টি ও না ভোট প‌রে‌ছে ৪৩ হাজার ৭৭৮টি।

উল্লেখ্য, ভোলা-১ আস‌নের মোট ভোটার সংখ‌্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। মোট ভোটকেন্দ্র সংখ‌্যা ১১৪ ও ভোট কক্ষ সংখ‌্যা ৮৩৪ টি। এই আস‌নে মোট প্রার্থী ছি‌লেন ৮ জন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো