Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালী-৬ আসনে এনসিপির হান্নান মাসউদ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতিকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

বিজ্ঞাপন

অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪ হাজার ৬৮০ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩ হাজার ৭১৪ ভোট, হাতপাখা প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২ হাজার ১৭৯ ভোট, তারা প্রতীকে মোহাম্মদ আবদুল মোতালেব ১ হাজার ২৩৭ ভোট, একতারা প্রতীকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতীকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতীকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট এবং ছাতা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর