Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ‘পলাতক’ ঢাবি শিক্ষকসহ আটক ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাতক শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায়নি। ৫ আগস্টের পর থেকে ওই শিক্ষক একদিনও ক্লাসে উপস্থিত ছিলেন না। তিনি এতদিন পলাতক ছিলেন বলে এর আগে জানিয়েছিলেন ঢাবি কর্তৃপক্ষ।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করা হয়। ‎ এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কেউ কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।’

বিজ্ঞাপন

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ায়। এরপর ওই শিক্ষক কয়েকজন সঙ্গীসহ আসলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নাকি তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে আরেক নারী ৩২ নম্বর ভাঙ্গার জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য শুরু করলে পুলিশ মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে আটক করে নিয়ে যায়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর