Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংড়ায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি কিলার করিম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে (৫২) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর আদালতে হাজির করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।

এর আগে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতার আব্দুল করিম উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের মৃত পচাই প্রামানিক হোসেন ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

বিজ্ঞাপন

নাটোরের ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়, পরে তাকে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির কাছে নাটোরের সিংড়ায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিক্ষুব্ধরা পাশের একটি বাড়িতে অগ্নিসংযোগ করলে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর