Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরের বালিয়া মোড় এলাকায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আব্দুল বাসেত (৫০)। এ ঘটনায় বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলপুর ক্যাম্পের কার্যক্রম শেষ করে ময়মনসিংহে ফিরছিল। একই সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ফুলপুরের বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির চালকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেনাবাহিনীর সার্জেন্টের অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে বাসচালকও মারা যান।

ফুলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

জবি'র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

আরো

সম্পর্কিত খবর