Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২৩:১০

বাগেরহাট: জেলার সদর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের আরাফাত (১৮) এবং একই ইউনিয়নের মইনুল কাজী (৫২)। এদের মধ্যে আরাফাত এ বছরের আলিম পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়া জানান, দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী আরাফাত ও মইনুল কাজীসহ ৩ জন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের খুলনায় স্থানান্তর করা হয়। এরপর সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজী মারা যান।

বিজ্ঞাপন

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিন জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় খুলনার হাসপাতালে মারা গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।’

এদিকে একই ইউনিয়নের দুই বাসিন্দার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বারুইপাড়া এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর