Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে রমজান উপলক্ষ্যে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এমডিএস মাঠে এসব ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন মেজর পারভেজ রহমান, জিএসও-২।

জানা যায়, পবিত্র রমজানকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান সেনা রিজিয়ন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল।

এদিকে সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদেরকে স্বস্তি এনে দিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বান্দরবান সেনা রিজিয়নের মেজর পারভেজ বলেন, ‘সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা রক্ষাই নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও আমরা সবসময় জনগণের পাশে আছি।’

রমজান মাস জুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর