Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া চারটি ওয়াগন উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ঘটা এ ঘটনা ঘটে। পরে দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেন।

আমনুরা সহকারী স্টেশনমাস্টার মো. মোখলেসুর রহমান বলেন, ৫টার দিকে পয়েন্টসম্যানের মাধ্যমে ডি-রেইলের খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। রিলিফ ট্রেন ১০টা ১০ মিনিটে এসে ১১টা থেকে উদ্ধার কাজ শুরু করে। প্রথম ওয়াগনটি ১১টা ২৫ মিনিটে এবং দ্বিতীয়টি ১২টা ৫৫ মিনিটে তোলা হয়। বর্তমানে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আমাদের পয়েন্ট ও সিগন্যালে কোনো ত্রুটি ছিল না। তবুও বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উনারাই দেখবেন আসলে কী প্রবলেম এবং কিসের জন্য বারবার গাড়ি এখানে পড়ছে।

বিজ্ঞাপন

এর আগে দুর্ঘটনার কারণে রহনপুর স্টেশনে ‘মহানন্দা এক্সপ্রেস’-এ আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। লাইন ঠিক হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর