Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর নিউমার্কেট ও লালবাগে পৃথক ঘটনায় এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর হাজীবাড়ি গ্রামের আব্দুল মালেকের মেয়ে খাদিজা আক্তার (২৩) এবং বরিশালের মুলাদী উপজেলার বাইলাতলী গ্রামের মৃত আদালুদ্দিন সরদারের ছেলে চুন্নু সরদার (৫০)।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর বলেন, খাদিজা বর্তমানে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ওয়াজ উদ্দিন টাওয়ারে ১৪-ডি নম্বর ফ্ল্যাটে গত ৬-৭ মাস ধরে স্বামী সাকিনের সঙ্গে থাকত। তবে বিয়ের পর থেকে তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়নি স্বামী সাকিন। তিনি প্রায় সময়ই স্বামীকে বলত, তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে। তবে তা নিয়ে যেত না সাকিন। এটি নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সাকিন পরে ১৯ ফেব্রুয়ারি খাদিজাকে বাসায় রেখে একাই বাড়িতে চলে যায়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, শনিবার রাতে ট্রিপোল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় যাই। বাড়িওয়ালার মাধ্যমে দরজা ভেঙ্গে ওই নারীকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ধারণা করা হচ্ছে, শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, মৃত চুন্নু বর্তমানে থাকতেন লালবাগ শহীদনগর ২ নম্বর গলিতে। একটি জুতার কারখানায় চাকরি করতেন তিনি।

তিনি আরও জানান, রোববার সকালে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। অভাব-অনটনের কারণে তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর