Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’ হোটেলকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খাবার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় ‘কাচ্চি সুলতান’ নামের নতুন হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য অফিস, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে ‘কাচ্চি সুলতান’ হোটেলের রান্নাঘরে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, খাদ্য প্রস্তুতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য
ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, হোটেলের কর্মচারীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।

বিজ্ঞাপন

মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী। তিনি বলেন, ‘কাচ্চি বিরিয়ানির হোটেলটিতে এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদসহ বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ।

অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর