Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৪:২৮

ঢাকা: দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সৌরভ দাশ অভিযোগ সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে তার ও তার স্ত্রীর সম্পদের প্রকৃত উৎস এবং পরিমাণ যাচাই করতে আয়কর নথি পর্যালোচনা করা জরুরি।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর