Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রেহানার স্বামী শফিক আহমেদের আয়কর নথি জব্দের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

ড. শফিক আহমেদ সিদ্দিক।

ঢাকা: দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আবেদন করেন যে, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।

বিজ্ঞাপন