ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৯টা ৪০ মিনিটে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ।
এসময় তিনি বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এটাই আমার শেষ নির্বাচন। একই সঙ্গে তিনি এও বলেছিলেন দেলাওয়ার খুবই ভালো লোক। তার আরও সুযোগ রয়েছে। তাই আমি ঠাকুরগাঁওবাসিকে বলবো আপনারা অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা অবশ্যই রাখবেন, আমাকে ভোট দেবেন।’
একই সঙ্গে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আসা প্রকাশ করেন। যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হয় তাহলে শেষ পর্যন্ত ভোটে থাকবেন বলেও জানান। আর যদি মাগুরা মার্কা নির্বাচন হয় তাহলে জনগণকে পাশে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।