Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে বেপজাকে আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৪:১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এ সময় দেশের বিভিন্ন রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বেপজার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং দেশের রফতানি খাতের বিকাশে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিল্পায়নের গতি বাড়াতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানো জরুরি। এজন্য বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বেপজাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এ সময় ইপিজেডগুলোতে বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান।

সৌজন্য সাক্ষাৎকালে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর