Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৮:২৯

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ফাইল ছবি

ঢাকা: দেশের গণমাধ্যমগুলোর জন্য পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষ থেকে এই ছুটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬ উযযাপন উপলক্ষ্যে নোয়াব পাঁচ দিনের ছুটি ঘোষণা করছে। এই ছুটি আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। ২৪ মার্চ থেকে পুনরায় অফিসের কার্ক্রম চলবে।

প্রসঙ্গত গত বছরেও নোয়াব ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবছরও পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নোয়াব।

এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি সাতদিন। ১৭ থেকে ২৩ মার্চ এই ছুটি বলবৎ থাকবে। এর আগের বছর ঈদুল ফিতরে অন্তর্বর্তী সরকার নয় দিনের ছুটি দিয়েছিল।

বিজ্ঞাপন

২০ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে এবার ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর যদি ২৯ রোজা হয় তাহলে ১৯ মার্চ চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২০ মার্চ।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়
৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর