Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেমিট্যান্স দ্রুত পৌঁছাতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৭:২৩

রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি সই হয়।

ঢাকা: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি মধ্যে চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

চুক্তির আওতায় প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো কষ্টার্জিত অর্থ মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদের গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক অ্যাক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন।

বিজ্ঞাপন

এ ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যে কোনো স্থান থেকে নগদের গ্রাহকরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ তারেক খান এবং খন্দকার তৌফিক হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর