Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা: ডা. জাহেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৭:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ২২:৩৮

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছরের শুরুতে পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা আশাব্যঞ্জক। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলা হয়েছিল। এ নিয়ে প্রস্তুতিও ছিল। কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই সুবিধা পায়নি।’

বিজ্ঞাপন

আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি না এবং এ বিষয়ে আগে নেওয়া পাইলট প্রকল্পটি বহাল আছে কি না, জানতে চান ওই সাংবাদিক।

উত্তরে জাহেদ উর রহমান বলেন, ‘পাইলট প্রকল্পটি কার্যকর হবে। আগামী বছরের শুরুতে এটি চালু করা হবে।’

তিনি বলেন, ‘একটা বড়ো প্রকল্পের একটা পাইলট হওয়া উচিত। পাইলটটা কার্যকর হবে আগামী বছরের শুরুতে, আমি নিশ্চিত করছি।’

বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর