Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ২৩:০৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এবিষয়ে জামায়াত আমির ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাস ভাইকে দেখে এসেছি। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।

মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন মির্জা আব্বাস ভাইকে আশু পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন। আমীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর