Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২ চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৭:২১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুর: রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এতে এক হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫), তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপরজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর