Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় মাঠ থেকে হাত-মুখ বাঁধা গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২৩:৫৬

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি মাঠ থেকে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর হাত-মুখ বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত জোবেদা খাতুন ওই উপজেলার দলিয়ারপুর গ্রামের মরহুম তুফান হোসেনের স্ত্রী।

লিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আকতার হোসেন বলেন, সকালে ঘাস কাটাতে মাঠে গিয়েছিলেন জোবেদা খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে তার হাত-মুখ বাঁধা ও ধারালো অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর অথবা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর পর দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিক তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।

বিজ্ঞাপন

ঝটপট বানান মচমচে কুলি পিঠা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর