Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১১:০২

নীলফামারী: ৪৫ বছর পর আবার শুরু হওয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আজ প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় গিয়ে খাল-খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দিবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে বইছে উৎসবের আমেজ। সর্বত্র নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ সফরকে ঘিরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকাসহ পুরো অঞ্চলে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর