Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান আলী লারিজানির

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) এক বার্তায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেছে।

বক্তব্যে তিনি ধর্মীয় দায়িত্বের কথা তুলে ধরেন। মহানবী হযরত মুহাম্মদ (স)-এর একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি ‘হে মুসলমান!’ বলে আহ্বান শুনেও সাড়া দেয় না, সে মুসলমান নয়’—এমন অবস্থান কি কিছু ইসলামী সরকারের আচরণের সঙ্গে সাংঘর্ষিক নয়?

এ ছাড়া লারিজানি ইরানের আঞ্চলিক হামলাগুলোর পক্ষে যুক্তি তুলে ধরেন। উপসাগরীয় দেশগুলো এসব হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে বলে ক্ষোভও প্রকাশ করেন তিনি। চলমান সংঘাতে কোনো নিরপেক্ষ অবস্থান থাকতে পারে না বলেও তিনি মত দেন।

বিজ্ঞাপন

‘আপনি কোন পক্ষের?’—প্রশ্ন ছুড়ে দেন লারিজানি। এর পরই তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না।

তিনি আরও বলেন, ইসলামি বিশ্বের পূর্ণ শক্তির ঐক্য প্রতিষ্ঠিত হলে তা সব দেশের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে ইরান সরে আসবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তার বক্তব্যে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর