Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে মাছের প্রকল্পে ভাসমান মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: জেলার অধীন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় একটি মাছের প্রকল্প থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গজালিয়ার রাজঘাট এলাকার একটি মাছের প্রকল্পে প্রথমে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামালের মালিকানাধীন ওই মাছের প্রকল্পের পানিতে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করে।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি কামাল ও দিদারের মালিকানাধীন প্রকল্প এলাকায় ছিল এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার দাবি, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

প্রকল্পের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের কাছ থেকেই তিনি বিষয়টি জানতে পেরেছেন। মরদেহটি কার এবং কীভাবে সেখানে এসেছে, তা জানা যায়নি।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, ‘মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয়রা দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

টিসিবি'র কার্ড: কারা ও কীভাবে পাবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

আজ জাতীয় কন্যা শিশু দিবস
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

আরো

সম্পর্কিত খবর