Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও গণপরিবহণ সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর