Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১১:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ১১:৪১

ঢাকা: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনে কোনো হতাহত নাই। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সকাল ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ৩টিসহ মোট ৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে